ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন

পদ্মা অয়েলের বোর্ড সভা ৫ নভেম্বর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পনিটি শেয়ারহোল্ডারদের ১৬০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ