ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ১৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ২২ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানিটির ১৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্রাক ব্যাংক ১৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইভিন্স টেক্সটাইল ১২ কোটি ৫৬ লাখ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১০ কোটি ৮৪ লাখ, প্রাইম ব্যাংক ৯ কোটি ৯৭ লাখ, মতিন স্পিনিং মিলস ৮ কোটি ৮৩ লাখ, সায়হাম টেক্সটাইল ৬ কোটি ৬৪ লাখ ও সোনালী আঁশের ৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















