রোনালদো-বেনজেমাকে ছাড়িয়ে গেলেন এমবাপে!গতকাল রাতে বার্সেলোনার বিপক্ষে জোড়া গোল করেছেন এমবাপেএল ক্লাসিকোতে বার্সেলোনাকে তাদের মাঠেই ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এই জয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে। এমন পারফরম্যান্সে লস ব্লাঙ্কোসদের ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি।জোড়া গোল করে ছাড়িয়ে গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে।রোনালদো ও বেনজামা এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে দুটি করে গোল করেছেন একবার করে।
তবে কিলিয়ান এমবাপে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এল ক্লাসিকোতে জোড়া গোল করলেন।পরিসংখ্যানভিত্তিক প্ল্যাটফর্ম ‘স্ট্যাটমিউজ’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, লা লিগায় বার্সেলোনার বিপক্ষে জোড়া গোল করার সংখ্যায় রোনালদো ও বেনজেমাকে ছাড়িয়ে গেছেন এমবাপে।ম্যাচে প্রথমার্ধে ভাগ্যের সহায়তায় গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। প
রে এদুয়ার্দো কামাভিঙ্গার বাড়ানো বল থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। তার জোড়া গোলেই চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফেরে রিয়াল।এল ক্লাসিকোয় এমন পারফরম্যান্সে রিয়ালের জয়ের নায়ক হয়ে ওঠার পাশাপাশি ব্যক্তিগত পরিসংখ্যানেও নতুন উচ্চতায় পৌঁছেছেন ফরাসি তারকা।



















