ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ২:০৮ অপরাহ্ন

মনোস্পুল বাংলাদেশের বোর্ড সভা ৯ নভেম্বর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মনোস্পুল বাংলাদেশের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ৯ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পনিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ