ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২:২৫ পূর্বাহ্ন

এআই এজেন্টের জন্য নতুন ফিচার আনল ফিগমা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নকশা ও ওয়েবসাইট তৈরির কাজ আরও সহজ ও নিয়ন্ত্রণযোগ্য করতে নতুন ফিচার চালু করেছে ডিজাইন প্ল্যাটফর্ম ফিগমা। নতুন সুবিধাগুলোর মধ্যে রয়েছে নকশার নিয়ম ও নির্দেশনা সংরক্ষণের জন্য মার্কডাউনভিত্তিক এডিটর, কোড যুক্ত করে ইন্টারঅ্যাকটিভ প্রোটোটাইপ তৈরির সুযোগ এবং ওয়েবসাইটের কনটেন্ট ব্যবস্থাপনার নতুন সংযোগ।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় শুরু হওয়া কনফিগ সম্মেলনের ভারতীয় সংস্করণে এসব ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ গত বুধবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

ফিগমার নতুন ফিচারটির নাম ‘ফিগমা স্পেকস’। এর মাধ্যমে কোনো প্রতিষ্ঠান নিজেদের ব্র্যান্ডের নকশার ধরন, নির্দেশনা ও নিয়ম সহজ ভাষায় লিখে রাখতে পারবে। এসব নথি ডিজাইনারদের পাশাপাশি এআই এজেন্টের জন্যও নির্দেশিকা হিসেবে কাজ করবে। ফলে এআই দিয়ে নকশা তৈরির সময় ব্র্যান্ডের নির্ধারিত নিয়ম অনুসরণ করা সহজ হবে।

ফিগমা স্পেকস আলাদা ফাইল হিসেবে সংরক্ষণ করা যাবে। পাশাপাশি ডিজাইনের ক্যানভাসেও এটি ব্যবহার করা যাবে। এতে ক্যানভাসের বিভিন্ন উপাদান, কোডের অংশ এবং ফিগজ্যাম ডায়াগ্রাম যুক্ত করার সুবিধা রয়েছে। এ ছাড়া ডিজাইন লাইব্রেরি, কোড লাইব্রেরি ও নকশাসংক্রান্ত নির্দেশনা এক জায়গায় রাখা যাবে। ফলে এআই এজেন্ট কাজের সময় প্রয়োজনীয় তথ্য ও নিয়ম সহজে অনুসরণ করতে পারবে।

ফিগমা ক্যানভাসে কোড যুক্ত করার সুবিধাটিও পাবলিক বেটা সংস্করণে উন্মুক্ত করছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে নকশার ওপর সরাসরি কোড যোগ করে আরও ইন্টারঅ্যাকটিভ প্রোটোটাইপ তৈরি করা যাবে। ব্যবহারকারীরা এআই এজেন্টকে কোনো নকশা থেকে কোড তৈরি করতে কিংবা কোডের নির্দিষ্ট অংশ পরিবর্তন করতেও নির্দেশ দিতে পারবেন।

ফিগমার প্রধান ডিজাইন কর্মকর্তা লোরেদানা ক্রিসান বলেন, সফটওয়্যার দলগুলো কী তৈরি করবে এবং কোন পণ্য বাজারে আনবে, তা নির্ধারণের জায়গা হিসেবে ফিগমাকে গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি। তাঁর মতে, এআইয়ের কারণে কোড তৈরির পরিমাণ অনেক বেড়েছে। তবে সেই অনুপাতে বাজারে নতুন পণ্য বা ফিচার প্রকাশের সংখ্যা বাড়েনি।

এ ছাড়া ফিগমার মডেল কনটেক্সট প্রটোকল (এমসিপি) সমর্থনে ২০টির বেশি নতুন টুল যুক্ত হচ্ছে। এসব টুলের মধ্যে রয়েছে ওপেন কোড, ডায়া, গ্রোক বট এবং ভারতের এআই স্টার্টআপ সারভামের টুল।

গত বছর ওপেন সোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পে-লোড অধিগ্রহণ করে ফিগমা। এবার সেটিকে ফিগমা মেকের সঙ্গে যুক্ত করছে প্রতিষ্ঠানটি। এর ফলে এআই দিয়ে তৈরি ডায়নামিক ওয়েবসাইটের কনটেন্ট সরাসরি ব্যবস্থাপনা করা যাবে।

যুক্তরাষ্ট্রের বাইরে ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ভারত ফিগমার সবচেয়ে বড় বাজার। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শীর্ষ ১০০ কোম্পানির ৪০ শতাংশ ফিগমা ব্যবহার করে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ