ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২:২৫ পূর্বাহ্ন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কোনো লড়াই না করে আত্মসমর্পণ করা ইয়েমেনি সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক কমিটি ফর রেডক্রস এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, এই সেনাদের মুক্ত করতে সহায়তা করেছে তারা।

হুথিরা জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত সেনারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারি বাহিনীর সদস্য। গত মাসে যখন লোহিত সাগরের তীরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল হুথিরা দখল করে তখন তারা ‘কোনো লড়াই ছাড়া স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন’।

হুথি কর্মকর্তা আব্দুলকাদের আল-মুরদাতা সাংবাদিকদের গতকাল শনিবার (১৭ অক্টোবর) বলেন, সাধারণ ক্ষমার আওতায় এসব সেনাকে মুক্তি দেওয়া হয়েছে। সবমিলিয়ে মোট ৩২৩ যুদ্ধবন্ধিকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রেডক্রস জানিয়েছে, হুথিদের কাছ থেকে ইয়েমেনের এসব সেনাকে মুক্ত করতে সহায়তা করে তাদের নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি আরব-ইয়েমেন সীমান্তবর্তী অঞ্চলে সৌদির একটি হেলিকপ্টার ভূপাতিতের দাবি করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। তারা বলেছে, সৌদির নাজরান অঞ্চলের আকাশে অ্যাপাচি মিলিটারি হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। ওই সময় হেলিকপ্টারটি হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছিল।

গতকাল শনিবার রাতে হুথি পরিচালিত বার্তাসংস্থা সাবায় হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারের একটি বিবৃতি প্রকাশ করে। ওই বিবৃতিতে ইয়াহিয়া বলেছেন, “সীমান্তের পাশে আমাদের অবস্থান লক্ষ্য করে শত্রুতাপূর্ণ অভিযান চালাচ্ছিল অ্যাপাচি হেলিকপ্টারটি। ওই সময় আমাদের যোদ্ধারা এটি ভূপাতিত করে।”

ইয়াহিয়া সারের এই দাবি নিয়ে সৌদি আরব তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: আলজাজিরা

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ