ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন

কুলিনের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস

দেশের স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থা ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস সম্প্রতি এইচএফ ফুডসের প্রিমিয়াম ওয়েলনেস ব্র্যান্ড কুলিনের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।

মানুষের কাছে ভালো কিছু পৌঁছে দেয়ার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা কুলিন ইতোমধ্যে দেশের প্রথম আধুনিক কালচার্ড বিলোনা ঘি বাজারে এনে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এই নতুন অংশীদারিত্বের মাধ্যমে ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস কুলিনের সার্বিক ব্র্যান্ড কমিউনিকেশন, রেপুটেশন ম্যানেজমেন্ট এবং জনসংযোগ কার্যক্রম পরিচালনা করবে, যা বাজারে কুলিনের অবস্থান ও প্রসার আরও সুদৃঢ় করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এইচএফ ফুডসের প্রধান নির্বাহী আশরাফুল আলম এবং ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিসের নির্বাহী পরিচালক ইশতিয়াক হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ