ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে মিউচ্যুয়াল ফান্ড। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে মিউচ্যুয়াল ফান্ড।

ফান্ডগুলো হচ্ছে- প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচ্যয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যূয়াল ফান্ড, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যূয়াল ফান্ড।

প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড

ফান্ডটির ইউনিট দর ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আজ ফান্ডটির ইউনিট ৬ টাকা ৩০ পয়সা থেকে ৬ টাকা ৬০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির শেয়ার ৩ টাকা ৮০ পয়সা থেকে ৮ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

ফান্ডটির ইউনিট দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ ফান্ডটির ইউনিট ২৪ টাকা ৭০ পয়সা থেকে ২৬ টাকা ৫০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির শেয়ার ১৫ টাকা ৮০ পয়সা থেকে ৩৭ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

ফান্ডটির ১ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ  ১২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ ফান্ডটির ইউনিট ১০ টাকা ৯০ পয়সা থেকে ১২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪ টাকা ৬০ পয়সা থেকে ১৯ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

ফান্ডটির ৭০ পয়সা বা ৯.৫৯ শতাংশ দর বেড়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮ টাকা  দরে লেনদেন হয়।

আজ ফান্ডটির ইউনিট ৭ টাকা ৬০ পয়সা থেকে ৮ টাকা  দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ৩ টাকা থেকে ১১ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৮৮ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যয়াল ফান্ডের ৮.৬৯ শতাংশ ও এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ