ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৭ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- জিকিউ বলপেন, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, অ্যারামিট, সিভিও পেট্রো কেমিক্যাল, ইস্টার্ণ লুব্রিকেন্টস, সামিট পাওয়ার ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
জিকিউ বলপেন
কোম্পানিটির শেয়ার দর ৩৮ টাকা বা ৬.৬৫ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬০৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫৮৫ টাকা থেকে ৬৩৪ টাকা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৮৫ টাকা থেকে ৭২৮ টাকা পরযন্ত লেনদেন হয়।

ফারইস্ট নিটিং
কোম্পানিটির ৯০ পয়সা বা ৪.৮৬ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৮ টাকা ৩০ পয়সা থেকে ১৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ১০ থেকে ২৭ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
অ্যারামিট
কোম্পানিটির ৬ টাকা বা ৩.৪৬ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৭৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৭০ টাকা ১০ পয়সা থেকে ১৮০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৫৬ টাকা থেকে ২৩৫ টাকা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া সিভও পেট্রোর ৩.৪৩ শতাংশ,ইস্টার্ণ লুব্রিকেন্টসের ২.৮৫ শতাংশ, সামিট পাওয়ারের ২.৬৪ শতাংশ ও শাহজিবাজার পাওয়ার কোম্পানির ২.১৪ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















