ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

সিমটেক্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ এবং উদ্যোক্তা পরিচালকদের জন্য ৭ শতাংশ লভ্যাংশ।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৯০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৩১ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৭২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ ডিসেম্বর, বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ নভেম্বর।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ