ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টি রয়েছে ’এ’ ক্যাটাগরির কোম্পানি।
কোম্পানিগুলো হচ্ছে- বিএসআরএম স্টিল, বাংলাদেশ স্টিল, সোনালী আঁশ, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ণ লুব্রিকেন্টস ও রহিম টেক্সটাইল লিমিটেড।
বিএসআরএম স্টিল
বুধবার কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৩০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৯১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৮৩ টাকা ৯০ পয়সা থেকে টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৫৫ টাকা থেকে ১০২ টাকা পরযন্ত লেনদেন হয়।

বাংলাদেশ স্টিল
’এ’ ক্যাটাগরির বাংলাাদেশ স্টিল ৭ টাকা ৪০ পয়সা বা ৭.৮৬ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১০১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৯৪ টাকা ১০ পয়সা থেকে ১০২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৭১ টাকা ৫০ পয়সা থেকে ১১৫ টাকা পরযন্ত লেনদেন হয়।
সোনালী আঁশ
কোম্পানটির ১২ টাকা ৯০ পয়সা বা ৫.৮০ শতাংশ দর বেড়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৩৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২২৩ টাকা ৭০ পয়সা থেকে ২৩৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৫০ টাকা থেকে ২৪০ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ওরিয়ন ইনফিউশন
কোম্পানিটির ১১ টাকা ৮০ পয়সা বা ৪.৬৯ শতাংশ দর বেড়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৬৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৬০ টাকা থেকে ২৭৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৫৯ টাকা থেকে ৫২৪ টাকা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ইস্টার্ণ লুব্রিকেন্টসের ৪.২৫ শতাংশ ও রহিম টেক্সটাইলের ৪.২৫ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















