ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ইভিন্স টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির আজ ৩৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ১০৪ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল। কোম্পানিটির ৩০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্রাক ব্যাংক ২০ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটইল ১৮ কোটি ৫৮ লাখ, ওরিয়ন ইনফিউশন ১৬ কোটি ৪৭ লাখ, সোনালী আঁশ ১৫ কোটি ৩ লাখ, মতিন স্পিনিং ১২ কোটি ৩৩লাখ, এপেক্স ফুডস ১২ কোটি ২২ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১১ কোটি ২৬ লাখ ও মালেক স্পিনিং ১১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেণদেন হয়েছে।
বিজনেস আই/


















