ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৬৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। কোম্পানিটির ১২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সায়হাম টেক্সটাইল ৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

স্কয়ার ফার্মা ৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ ১ কোটি ৪৯ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১ কোটি, ড্যাফোডিল কম্পিউটার্স ১ কোটি ৬৬ লাখ, এনভয় টেক্সটাইল ১ কোটি ৩৫ লাখ, লিগ্যাসি ফুটওয়্যার ৩ কোটি ৩৬ লাখ, প্রাইম ব্যাংক ৩ কোটি ৮০ লাখ, পূবালী ব্যাংক ৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ