ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। কোম্পানিটির ১২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সায়হাম টেক্সটাইল ৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
স্কয়ার ফার্মা ৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ ১ কোটি ৪৯ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১ কোটি, ড্যাফোডিল কম্পিউটার্স ১ কোটি ৬৬ লাখ, এনভয় টেক্সটাইল ১ কোটি ৩৫ লাখ, লিগ্যাসি ফুটওয়্যার ৩ কোটি ৩৬ লাখ, প্রাইম ব্যাংক ৩ কোটি ৮০ লাখ, পূবালী ব্যাংক ৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/