ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সায়হাম টেক্সটাইলের। কোম্পানিটির ৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ন্যাশনাল হাউজিং ফিন্যান্স পিএলসি ৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ম্যারিকো ৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ল্যাম্পস ১ কোটি ৬৫ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ২ কোটি ১১ লাখ, মতিন স্পিনিং ১ কোটি ১৩ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ১৬ লাখ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৩ লাখ, স্কয়ার ফার্মা ১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ