ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সায়হাম টেক্সটাইলের। কোম্পানিটির ৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ন্যাশনাল হাউজিং ফিন্যান্স পিএলসি ৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ম্যারিকো ৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ল্যাম্পস ১ কোটি ৬৫ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ২ কোটি ১১ লাখ, মতিন স্পিনিং ১ কোটি ১৩ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ১৬ লাখ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৩ লাখ, স্কয়ার ফার্মা ১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/