ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১:২১ অপরাহ্ন

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে সেনাবাহিনী প্রধানের ঢাকা ত্যাগ

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শনিবার (৩ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেন।

সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬ ’-এ অংশগ্রহণ করবেন।

এরপর মেলবোর্নে অবস্থিত ডিকিন বিশ্ববিদ্যালয়ও পরিদর্শন করবেন তিনি।

পরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন সেনাবাহিনী প্রধান।

সফরকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সেনাবাহিনী প্রধান। বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ