ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সী পার্ল বীচের লভ্যাংশ সংশোধন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সী পার্ল বীচের লভ্যাংশ সংশোধন করা হয়েছে। কোম্পানিটি ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরে ১ শতাংশ লভ্যাংশের পরিবর্তে দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির ১৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা কোন লভ্যাংশ পাবে না।

এরে আগে কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ