ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১:০২ অপরাহ্ন

সাপ্তাহিক দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৮০টি বা ৭৩ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর ১১.৫৮ শতাংশ কমে ৩১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে ইউনিটটির দর ছিল ৩৫ টাকা ৪০ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিএনএ টেক্সটাইল ৯.০৯ শতাংশ দর কমে সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা বিআইএফসির ৮.৩৩ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুডের ৮.১৩ শতাংশ, এএফসি এগ্রোর ৮.০৬ শতাংশ, বিবিএসের ৮.০৬ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৭.৫৫ শতাংশ, জিলবাংলা সুগার মিলসের ৭.৩৩ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যয়াল ফান্ডের ৭.২৫ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ