ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সায়হাম টেক্সটাইল।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৪১ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.২২ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের  ৩.২৭ শতাংশ।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মালেক স্পিনিংয়ের ১৮ কোটি ৫১ লাখ, ব্রাক ব্যাংকের ১৬ কোটি ২৩ লাখ, বেক্সিমকো ফার্মার ১৬ কোটি ১৮ লাখ, এপেক্স স্পিনিংয়ের ১৫ কোটি ৯৬ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি ৩২ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৪ কোটি ১১ লাখ ও এনভয় টেক্কসটাইলের ১৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ