ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৬০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সায়হাম টেক্সটাইলের। কোম্পানিটির ১৮ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্কয়ার ফার্মা পিএলসি ১২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
বেক্সিমকো ফার্মা ১১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৩ কোটি ৫০ লাখ, গ্রীণডেল্টা ইন্সুরেন্স ৪ কোটি ৬৪ লাখ, আইপিডিসি ফিন্যান্স ৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















