ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

আইপিডিসি ফিন্যান্সসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স। কোম্পানিটির আজ ৫০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ৭৬  বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং। কোম্পানিটির ৪৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্যারামাউন্ট টেক্সটাইল ২৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইল ২১ কোটি ৪১ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ১৫ কোটি ৮১ লাখ, ডমিনেজ স্টিল ১৪ কোটি ৯৮ লাখ, সায়হাম কটন ১৪ কোটি ৫৪ লাখ, ইভিন্স টেক্সটাইল ১৩ কোটি ৭ লাখ, এনভয় টেক্সটাইল ১২ কোটি ৩ লাখ ও আর্গন ডেনিম ১১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ