ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- সোনালী লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, নিটল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স ও আমান ফিড পিএলসি।
সোনালী লাইফ
কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৮০ পয়সা বা ৬.৭৪ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৯১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৮৬ টাকা থেকে ৯২ টাকা ৫০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৫৫ টাকা থেকে ৯৩ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

প্যারামাউন্ট টেক্সটাইল
কোম্পানিটির ৪ টাকা ৯০ পয়সা বা ৬.০৬ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৮১ টাকা ১০ পয়সা থেকে ৮৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৯ টাকা থেকে ৮৬ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
নিটল ইন্স্যুরেন্স
কোম্পানিটির ৩ টাকা ১০ পয়সা বা ৫.৩৪ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫৮ টাকা ৪০ পয়সা থেকে ৬১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২২ টাকা ৮০ পয়সা থেকে ৬১ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ইসলামী ইন্স্যুরেন্সের ৪.৪৮ শতাংশ ও আমান ফিডের ৪.২৯ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















