ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

প্রেফারেন্স শেয়ার ইস্যুসহ এপেক্স ফুটওয়্যারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যার প্রেফারেন্স শেয়ার ইস্যুসহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।কোম্পানির পরিচালনা পর্ষদ সর্বোচ্চ ৫০০ কোটি টাকা পর্যন্ত রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়নের জন্য প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে।

তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কোম্পানির শেয়ারহোল্ডারদের অনুমোদনের পাশাপাশি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন প্রয়োজন হবে।

এছাড়া কোম্পানিটি তাদের স্বংঘস্বরক সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। স্বংঘস্বারক সংশোধনের জন্য কোম্পানিটির শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে হবে।

বর্জ্য শোধনগারের জন্য মাটি খনন

এর আগে এপেক্স ফুটওয়্যার একটি নিজস্ব ‘এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট’ (ETP) স্থাপনের সিদ্ধান্ত জানিয়েছিল। কোম্পানিটি জানায়, তারা ২৬ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে তাদের ইটিপি-র জন্য মাটি খননের কাজ শুরু করেছে। মাটি খননের এই সূচনা ইটিপি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এটি পরিবেশগত বিধিবিধান মেনে চলা ও টেকসই কার্যক্রম পরিচালনার প্রতি কোম্পানির অব্যাহত অঙ্গীকারেরই প্রতিফলন।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ