পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদেনর সভায় দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিক
বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ৬১ পয়সা। আগের বছর একই সময় ৭৮ পয়সা লোকসান করেছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৪ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ৩১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১১ টাকা ১৯ পয়সা।
তৃতীয় প্রান্তিক
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৯০ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির লোকসান হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ২ টাকা ২১ পয়সা।
৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ০৬ পয়সা।
বিজনেস আই/

















