ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

লেনদেনের শীর্ষস্থান স্কয়ার ফার্মার দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে স্কয়ার ফার্মা পিএলসি। কোম্পানিটির আজ ৩৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ৬০৯ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটির ২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডমিনেজ স্টিল ২৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন ২৪ কোটি ৪১ লাখ, আইপিডিসি ফিন্যান্স ২০ কোটি ৭ লাখ, মালেক স্পিনিং ১৮ কোটি ১১ লাখ, এপেক্স স্পিনিং ১৭ কোটি ২৩ লাখ, এনভয় টেক্সটাইল ১৫ কোটি ৯৭ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ১৫ কোটি ৮১ লাখ ও সায়হাম টেক্সটাইল ১৫ কোটি  ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ