ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৫ অপরাহ্ন

হরমুজ খুলতে ইরানের ৩ শর্ত, ৭ দিনের সময়সীমা

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের কাছে একাধিক শর্ত তুলে ধরেছে ইরান। এর মধ্যে রয়েছে যুদ্ধ বন্ধ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ অবমুক্ত করা। শর্ত পূরণ হলে এক সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ এ নৌপথ খুলে দেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে তেহরানের শর্তগুলো তুলে ধরা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বক্তব্য অনুযায়ী, তেহরানের দাবির মধ্যে রয়েছে সব ফ্রন্টে চলমান যুদ্ধের অবসান এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ বন্ধ করা। পাশাপাশি হরমুজে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার ও বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদ দ্রুত অবমুক্ত করার দাবি জানিয়েছে ইরান।

রয়টার্স জানায়, ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমিয়ে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে পারে তেহরান। এ প্রস্তাব গত ১৬ সেপ্টেম্বর মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছিল বলে তিনি জানান।

এদিকে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়লেও চূড়ান্ত কোনো সমঝোতা এখনো হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই পক্ষের বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে এবং নতুন আলোচনা সামনে রয়েছে। তবে সামরিক উত্তেজনা ও পারস্পরিক চাপ অব্যাহত থাকায় হরমুজ নিয়ে সমাধানের পথ এখনো অনিশ্চিত

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ