ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের তিন ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৬ কোম্পানি। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, ইনডেক্স এগ্রো, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা ও বসুন্ধরা পেপার মিলস।
জানা গেছে, বুধবার বেলা ১টা ১৮ মিনিট পরযন্ত ডিএসইতে ওরিয়ন ফার্মার স্ক্রিনে ১০ লাখ ২১ হাজার ৩৬৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের স্ক্রিনে ২ লাখ ২৫ হাজার ৫৩২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ সর্বশেষ শেয়ারটি ৪৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
হল্টেড তালিকায় থাকা ইনডেক্স এগ্রো, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা ও বসুন্ধরা পেপার মিলসের স্ক্রিনে অসংখ্য শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতা নেই।
বিজনেস আই/


















