ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন

ডিএসইর তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিনটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের একজন করে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ পিএলসি, এনবিএল সিকিউরিটিজ লিমিটেড এবং গেটওয়ে ইক্যুইটি রিসোর্সেস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা  গেছে।

ডিএসই সূত্র জানায়, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ পিএলসি (ডিএসই ট্রেক নম্বর ২২৪) তাদের অনুমোদিত প্রতিনিধি মো. আহমাদ জাহিদ জাকীকে প্রত্যাহার করেছে।

অন্যদিকে, এনবিএল সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর ২০৩) তাদের অনুমোদিত প্রতিনিধি মো. হাদিসুর রহমানকে প্রত্যাহার করেছে।

এছাড়া গেটওয়ে ইক্যুইটি রিসোর্সেস লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর ১৫৭) তাদের অনুমোদিত প্রতিনিধি মো. মোহাম্মদ জালাল উদ্দিনকে প্রত্যাহার করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ