ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ‘বি’ ক্যাটাগরির ৪ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির ৪ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- ডমিনেজ স্টিল, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, শাইনপুকুর সিরামিকস ও দেশ গার্মেন্টস লিমিটেড।

ডমিনেজ স্টিল

কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫৯ টাকা ৫০ পয়সা থেকে ৬৬ টাকা ১০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ৪০ পয়সা থেকে ৮৯ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস

কোম্পানিটির ৫ টাকা ১০ পয়সা বা ৯.৯২ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ  ৫৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫১ টাকা ৪০ পয়সা থেকে ৫৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪০ টাকা ৪০ পয়সা থেকে ১১৬ টাকা ৫০ পরযন্ত লেনদেন হয়।

শাইনপুকুর সিরামিকস

কোম্পানিটির ১ টাকা ৪০ পয়সা বা ৬.৫৭ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ  ২২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২১ টাকা ৩০ পয়সা থেকে ২২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১১ টাকা ৫০ পয়সা থেকে ২৬ টাকা  ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া দেশ গার্মেন্টসের ৬.২০ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ