ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

হাসানুল হক ইনুর ১০ বছর সাজার রায় প্রকাশ

গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছর কারাদ- দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। গতকাল রবিবার ৫০০ পৃষ্ঠার এ রায় প্রকাশ হয় বলে জানান প্রসিকিউশনের আইনজীবীরা। ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ দেশ রূপান্তরকে বলেন, ‘ট্রাইব্যুনালের রায় পেয়েছি। তার সাজা বাড়াতে আপিলের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। আইনের বিধান অনুযায়ী রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে হয়। একই সময়ের মধ্যে আসামিপক্ষও আপিলের সুযোগ পাবেন।’ এর আগে

গত ৩০ জুন ইনুকে তিন অভিযোগে পৃথকভাবে ১০ বছর করে ৩০ বছর কারাদ-াদেশ দেয় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ