ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৫ অপরাহ্ন

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার লেনদেন

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১২১ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৭৯ কোটি ৯৪ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে ব্রাক ব্যাংকের ১২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সাউথইস্ট ব্যাংকের ১০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আইপিডিসি ফিন্যান্সের ৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে পূবালী ব্যাংকের ৭ কোটি ৪৮ লাখ, এনভয় টেক্সটাইলের ৭ কোটি ৪৬ লাখ, সায়হাম টেক্সটাইলের ৭ কোটি ১৬ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৭ কোটি ১৫ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৭ কোটি ৪ লাখ, জিকিউ বলপেনের ৬ কোটি ৯০ লাখ ও গ্রামীণফোনের ৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ