ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ন

সায়হাম টেক্সটাইলসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ২৫২টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে সায়হাম টেক্সটাইল লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৩ টাকা ১০ পয়সা বা ৯.৭৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড। এদিন কোম্পানিটির ইউনিট দর ৯০ পয়সা বা ৭.৩৮ শতাংশ কমেছে।

আজ কোম্পানিটি সর্বশেষ ১১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির দর ৩ টাকা ৬০ পয়সা বা ৭.২৭ শতাংশ কমেছে।

এছাড়া শার্প ইন্ডাস্ট্রিজের ৬.৮৯ শতাংশ, সায়হাম কটনের ৬.৫৮ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৬.১৪ শতাংশ, ফার কেমিক্যাল ৫.০৯ শতাংশ, আনলিমা ইয়ার্ন ৪.৮৭ শতাংশ, দেশ গার্মেন্টস ৪.৮২ শতাংশ ও প্রাইম টেক্সটাইলের ৪.৬৯ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ