ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ‘এ’ ক্যাটাগরির ৬ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- জিকিউ বলপেন, এনভয় টেক্সটাইল, হাওয়া ওয়েল টেক্সটাইল, আইপিডিসি ফিন্যান্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও মতিন স্পিনিং মিলস লিমিটেড।

জিকিউ বলপেন

কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকা ২০ পয়সা বা ৫.৪৫ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৮৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫৪৩ টাকা ৭০ পয়সা থেকে ৫৯১ টাকা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৮৫ টাকা থেকে ৭২৮ টাকা পরযন্ত লেনদেন হয়।

এনভয় টেক্সটাইল

কোম্পানিটির ৩ টাকা ৪০ পয়সা বা ৫.১০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৬৫ টাকা ১০ পয়সা থেকে ৭২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪২ টাকা ৯০ পয়সা থেকে ৭২ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

হাওয়া ওয়েল টেক্সটাইল

কোম্পানিটির ১ টাকা ৫০ পয়সা বা ৩.২১ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪৬ টাকা ৮০ পয়সা থেকে ৪৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ৩৫ টাকা ৬০ পয়সা থেকে ৫৩ টাকা  ৭০ পয়সা দরে লেনদেন হয়।

এছাড়া আইপিডিসি ফিন্যান্সের ২.৫৬ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ২.৫১ শতাংশ ও মতিন স্পিনিংয়ের ১.৬৯ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ