ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এনভয় টেক্সটাইল। কোম্পানিটির আজ ২৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ১৭০ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং। কোম্পানিটির ২৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শার্প ইন্ডাস্ট্রিজ ২২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফিন্যান্স ২১ কোটি ৮০ লাখ, সায়হাম কটন ১৮ কোটি ৮৬ লাখ, বেক্সিমকো ফার্মা ১৭ কোটি ৪১ লাখ, সায়হাম টেক্সটাইল ১২ কোটি ১৯ কোটি, ড্যাফোডিল কম্পিউটার্স ১১ কোটি ৯৪ লাখ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ১০ কোটি ৩৬ লাখ ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















