ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ২২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ম্যারিকো ২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সায়হাম টেক্সটাইল ২ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ড্যাফোডিল কম্পিউটার্স ১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার শেয়ার লেনদেন করেছে।
এছাড়া একমি পেস্টিসাইডসের ১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















