ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৪ অপরাহ্ন

ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ২২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ম্যারিকো ২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সায়হাম টেক্সটাইল ২ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ড্যাফোডিল কম্পিউটার্স ১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার শেয়ার লেনদেন করেছে।

এছাড়া একমি পেস্টিসাইডসের ১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ