ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে ৭ খাতে দরপতন

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ৭ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে বস্ত্র খাতে। এই খাতে ২.০৮ শতাংশ দর কমেছে। টেলিকমিউনিকেশন খাতে ১.০৭ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ব্যাংক খাতে  দশমিক ৮৭ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বিবিধ খাতে দশমিক ৫৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ৫৭ শতাংশ,খাদ্য খাতে দশমিক ৪৪ শতাংশ ও সিরামিক খাতে দশমিক ০১ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ