জ্বালানি-বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসি (ডেসেকা) প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৪৫ কোটি ৯০ লাখ টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চিঠির মাধ্যমে কোম্পানিটির প্রেফারেন্স শেয়ার ইস্যুর বিষয়ে সম্মতি জানিয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারের পক্ষে বিদ্যুৎ বিভাগের সচিবের নামে ৪ কোটি ৫৯ লাখ ই-রিডামবল নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য ১০ টাকা।
উল্লেখ্য, পুঁজিবাজারে ডেসকোর মোট শেয়ার রয়েছে ৩৯ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৮০৪টি। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা-পরিচালদের হাতে কোন শেয়ার নেই। সরকারের কাছে রয়েছে ৬৭.৬৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩.৭৮ শতাংশ, বিদেশিদের কাছে দশমিক ০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৮.৫২ শতাংশ শেয়ার।

বিজনেস আই/


















