ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৪ অপরাহ্ন

ডিএসইতে চালু হবে ফিন্যান্সিয়াল ডেরিভেটিভস পণ্য

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ফিন্যান্সিয়াল ডেরিভেটিভস পণ্য চালুর উদ্যোগ নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)ফিন্যান্সিয়াল ডেরিভেটিভস পণ্য চালুর লক্ষ্যে ডিএসইর কর্মপরিকল্পনা অনুমোদন করেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএসইসির ১০২৭তম কমিশন সভায় ডিএসইর ফিন্যান্সিয়াল ডেরিভেটিভস পণ্য চালুর বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসি জানায়, উক্ত কর্মপরিকল্পনার মধ্যে রেগুলেটরি উদ্যোগ, সিস্টেম উন্নয়ন ও অবকাঠামো তৈরি, ক্লিয়ারিং- সেটেলমেন্ট ও ঝুঁকি ব্যবস্থাপনা বাস্তবায়ন সংক্রান্ত বিষয়াদি অন্তর্ভুক্ত রয়েছে। ডিএসই-এর এই কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা কমিশন কর্তৃক পর্যবেক্ষণের বিষয়টিও সভায় অনুমোদিত হয়েছে।

এ সিদ্ধান্তের আলোকে কমিশন নিয়মিত ভিত্তিতে ডিএসই-এর উক্ত কার্যক্রম মনিটর করবে। প্রাথমিক ডেরিভেটিভস পণ্য হিসেবে ইনডেক্স ফিউচার দিয়ে এ লেনদেন শুরু হবে এবং পরিকল্পনা মোতাবেক ২০২৮ সালের জানুয়ারি মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ফিন্যান্সিয়াল ডেরিভেটিভস পণ্যের আনুষ্ঠানিক লেনদেন শুরু হবে বলে জানায় বিএসইসি।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ