ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পূবালী ব্যাংক পিএলসির। কোম্পানিটির ৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সাউথইস্ট ব্যাংক ৭ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং ১ কোটি ৬০ লাখ, ব্যাংক এশিয়া ১ কোটি ৯৮ লাখ, ফাইন ফুডস ৩ কোটি ৯৮ লাখ, জিকিউ বলপেন ২ কোটি ৮৫ লাখ, ম্যারিকো ২ কোটি ২৭ লাখ, সায়হাম টেক্সটাইল ৪ কোটি ৪৭ লাখ ও উত্তরা ব্যাংক ২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















