ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১:০১ অপরাহ্ন

বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত উড়ালসড়কে এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক কর্মকর্তা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন কর্পোরাল সিফাত, কর্পোরাল মাহবুব, এলএসি আহাদ ও সিনিয়র অফিসার আবুল খায়ের। তাঁদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিত দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর সদস্যদের বহনকারী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলার উড়ালসড়ক থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও চারজন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ