ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (৩১ আগস্ট) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ফান্ডটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৯.৬০ শতাংশ বেড়েছে।
আজ ফান্ডটির ইউনিট সর্বশেষ ১৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এম্পোলয়েজ প্রভিডেন্ট ফান্ডের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৯.২৭ শতাংশ।

এক্সিম ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৩০ পয়সা বা ৫.৩৬ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিকদার ইন্স্যুরেন্স ৪.৯৪ শতাংশ, এনবয় টেক্সটাইল ৪.৭২ শতাংশ, শমরিতা হসপিটাল ৪.২৬ শতাংশ, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল ৪.২০ শতাংশ, সায়হাম কটন ৩.৯৬ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড ৩.৬১ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৩.৫৭ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















