ঢাকা, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

শার্প ইন্ডাস্ট্রিজসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ১৯২টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ৬.২৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা বা ৫.১৯ শতাংশ কমেছে।

আজ কোম্পানিটি সর্বশেষ ৬৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস। কোম্পানিটির দর ১ পয়সা বা ৫ শতাংশ কমেছে।

এছাড়া জাহিন টেক্সটাইলের ৪.৮১ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৪.৪৪ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৪.৩৪ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৪.০৮ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৩.৫৪ শতাংশ ও ইয়াকিন পলিমারের ৩.৪৬ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ