ঢাকা, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

১৯২ কোম্পানির দরপতন, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯২ কোম্পানির দর কমেছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৪৭৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে আগের দিন থেকে ৪০ কোটি ৭৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫১৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট  কমে ৫ হাজার ৫৯৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ১১৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, দর কমেছে ১৯২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২১ পয়েন্ট কমেছে। সিএসইতে ১৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ