ঢাকা, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ৬:০৩ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ‘বি’ ক্যাটাগরির ৫ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির ৫ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, মুন্নু ফেব্রিক্স, আর্গন ডেনিমস ও ইভিন্স টেক্সটাইল লিমিটেড।

সায়হাম কটন

কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৯.৬৬ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২০ টাকা ৭০ পয়সা থেকে ২২ টাকা ৭০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৫ টাকা ২০ পয়সা থেকে ২৪ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সায়হাম টেক্সটাইল

কোম্পানিটির ২ টাকা ৫০ পয়সা বা ৭.৫৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩৩ টাকা ১০ পয়সা থেকে ৩৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ৭০ পয়সা থেকে ৩৬ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

মুন্নু ফেব্রিক্স

কোম্পানটির ৯০ পয়সা বা ৪.২৯ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২০ টাকা ৮০ পয়সা থেকে ২২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৪ টাকা ৮০ পয়সা থেকে ২৭ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া আর্গন ডেনিমের ৩.২২ শতাংশ ও ইবিন্স টেক্সটাইলের ১.৫৮ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ