ঢাকা, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

সায়হাম টেক্সটাইল সহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সায়হাম টেক্সটাইল। কোম্পানিটির আজ ২৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৭০২ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ২১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সায়হাম কটন ১৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট টেক্সটাইল ১৩ কোটি  ৩৭ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১৩ কোটি ১২ লাখ, লাভেলো আইসক্রিম ১২ কোটি ২৬ লাখ, বেক্সিমকো ১১ কোটি  ৭৮ লাখ, মালেক স্পিনিং ১০ কোটি ৩৫ লাখ, এমএল ডাইং ৯ কোটি ৭৯ লাখ ও আইপিডিসি ফিন্যান্স ৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ