ঢাকা, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

আকিজ রিসোর্সে শেয়ার হস্তান্তরের অনুমতি পেয়েছে ডমিনেজ স্টিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং অ্যান্ড সিস্টেমস লিমিটেড আকিজ রিসোর্স লিমিটেডে শেয়ার হস্তান্তরের অনুমতি পেয়েছে। কোম্পানিটি ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার শেয়ার হস্তান্তর করবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চিঠির মাধ্যমে শেয়ার হস্তান্তরের অনুমতি দিয়েছে ডমিনেজ স্টিলকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বর্তমানে কোম্পানিটির শেয়ার উদ্যোক্তা পরিচালকদের মালিকানায় রয়েছে; যা আকিজ রিসোর্সের শেখ জসিম উদ্দিন ও ফারিয়া হোসেনকে হস্তান্তর করা হবে।

সিডিবিএল এর উপ-আইন ১১.৬ অনুযায়ী ট্রেডিং সিস্টেমের বাইরে একটি ‘ম্যাচড ট্রানজ্যাকশন’ (Matched Transaction) হিসেবে এই হস্তান্তর প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে এবং লেনদেনটি সম্পন্ন হওয়ার পর কোম্পানি হস্তান্তরের বিষয়টি জানাবে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ