ঢাকা, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে বস্ত্র খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২৪.৮ শতাংশ রয়েছে এ খাতের অবদান।

ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বীমা খাত। এই খাতে ১২.৭ শতাংশ লেনদেন হয়েছে।

তৃতীয় স্থানে থাকা ফার্মা খাতে ১০.৮  শতাংশ লেনদেন হয়েছে।

খাতভিত্তিক লেনদেনের মধ্যে- প্রকৌশল খাতে ৯.৩ শতাংশ, ব্যাংক খাতে ৮.৯ শতাংশ, বিবিধ খাতে ৫.২ শতাংশ, খাদ্য খাতে ৪.৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩.৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৫ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩.৪ শতাংশ, আর্থিক খাতে ২.৯ শতাংশ, আইটি খাতে ২.৬ শতাংশ, জীবন বীমা খাতে ১.৬ শতাংশ, সিমেন্ট খাতে ১.৪ শতাংশ, সিরামিক খাতে ১.১ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৮ শতাংশ, কাগজ খাতে দশমিক ৮ শতাংশ, ট্যানারি ও ভ্রমণ খাতে দশমিক ৭ শতাংশ, পাট খাতে দশমিক ৩ শতাংশ লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ