ঢাকা, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্সের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। কোম্পানিটির এজিএম উচ্চ আদালতের আদেশে স্থগিত করা হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির এজিএম বৃহস্পতিবার ২৭ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু উচ্চ আদালতের আদেশে কোম্পানি এজিএম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি এজিএমের পরবর্তী তারিখ ও সময় নোটিশের মাধ্যমে জানাবে।

উল্লেখ্য, ইসলামী ইন্সুরেন্স ৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদেরন জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২০ জুলাই।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ